নিজস্ব প্রতিবেদক: শনিবার দুপুর ২.৩০টায় নগরীর সোনাদিঘি মোড়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে দোয়া ও জনগণের মধ্যে খাবার বিতরণ করা হয়। রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
এছাড়াও যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলনসহ মহানগরের অন্যান্য যুগ্ম আহ্বায়ক, সদস্য ও মহানগরীর অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবদলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্যগণন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্নাঢ্য রাজনৈতিক ও কর্মজীবন সম্পর্কে আলোকপাত করেন। বক্তব্য শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে খাবার বিতরণ করেন তারা।