নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে কোন রকম মামলা ছাড়া গ্রেফতারের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেন নেতৃবৃন্দ।
রোববার সন্ধ্যায় যুবদল নেতৃবৃন্দ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি পার্টি অফিসের সামনে এসে সমাবেশ করেন। সমাবেশ থেকে দ্রুত যুবদলের সভাপতি ও সহ-সভাপতিকে নি:শর্ত মুক্তির দাবী জানান। মুক্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান নেতৃবৃন্দ।