বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গত ১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখম, ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হাজার অধিক শিশু- ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবীতে রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শেষে তারা সমাবেশ করেন।

সমাবেশের পুর্বে নেতৃবৃন্দ সোনাদিঘির মোড় থেকে মিছিল বের করে নগরী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়ায় সমাবেশ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।

উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলুসহ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্য ও বিভিন্ন থানা যুবদলের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও সদস্যগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin