রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী মহানগর যুবদলের শুভেচ্ছা ও আনন্দ মিছিল

  • প্রকাশ সময় শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় রাজশাহী মহানগর যুবদলের শুভেচ্ছা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটিতে আবদুল মোনায়েম মুন্না-কে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য শুভেচ্ছা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি রাজশাহী মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান প্রদান করেন এবং সংগঠনের অগ্রগতি ও শক্তিশালীকরণের প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার বিকেলে রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে মিছিল ও পথসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, সদস্য (দপ্তরে সংযুক্ত) মাসুদুল হক মৃধা মোমিন, আকতারুল হাসান আপু, সদস্য ইঞ্জিনিয়ার আরফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সুব্রত রায়, মোহন আলি, শ্যামল শেখ, হাসান খান, শাকিলুর রহমান রন, মোফাজ্জল ইসলাম শুভ, নাফিজ ইমতিয়াজ ড্যানি, আঁকলেসুর রহমান সাজিম, সাগর হোসেন, রবিন হোসেন, রুবেল শেখ মেরাজ, মোহাম্মদ সাইদুল, মুক্তার আলী, সাদ্দামনাজমুল সাকিব নাঈম এবং বিপ্লব রহমান নাঈমসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদল আরও গতিশীল ও শক্তিশালী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin