নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবলীগ আয়োজনে জামাত-বিএনপি’র দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী।
সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান মনির, সাংগঠনিক সম্পাদ রবিউল ইসলাম রুবেল, রায়হানুল রহমান রয়েল ও সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, দপ্তর সম্পাদক মাহমুদ হাসান খান চৌধুরী ইতু, সহ সম্পাদক আব্দুল খালেক, জনশক্তি ও শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মানিক এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক রবিন খান। এছাড়াও কার্যনির্বাহী সদস্য সরিফুল, নবাব, টিপু ও সেলিমসহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।