সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবির হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল যুবদল নেতা রবির উদ্যোগে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কারাগারের দেয়াল পেরিয়ে মৃত সন্তানের মুখ দেখলেন এক বাবা একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর ২১ জন রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আব্দুল মালেক এর ইন্তেকাল শ্রমিদের অধিকার আদায়ের লক্ষ্যে ইনসাব এর মহান মে দিবস পালন রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে জনসম্পদে পরিণত করতে হবে: এমপি মিলন

রাজশাহী মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা মায়া রানী ঘোষ’র মরদেহ উদ্ধার

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কুমারপাড়া ঘোষপাড়া এলাকায় নিজ বাড়ী থেকে মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা মায়া রানী ঘোষ এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারনা তাকে হত্যা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১সেপ্টেম্বর) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশের ভাষ্যমতে,স্বামী সন্তানহীন মায়া রানী ঘোষ ২০১০ সালে অবসরে যান। সম্প্রতি তাঁর বাড়ি থেকে ভাড়াটিয়ারা চলে গেলে তিনি একাই বসবাস করতেন সেখানে। আজ দুপুরে তাঁর পালিত মেয়ে পুতুল রানী বাড়ি এসে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পুলিশ জানিয়েছে, নিহতের মোবাইল, হাতের বালা ও গলার সোনার চেইন নিয়ে গেছে দুবৃর্ত্তরা। আসামীদের ধরতে অভিযান ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে এসআই ইফতেখায়ের বলেন, এটা নিয়ে কাজ চলছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে প্রকৃত ঘটনা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin