সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার মান উন্নয়নের দাবীতে মানববন্ধন

  • প্রকাশ সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার ও খাবারের মান উন্নয়ন, বহিরবিভাগে দালালমুক্ত সিন্ডিকেটসহ বেশকিছু যৌক্তিক দাবী আদায়ের লক্ষে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। রোববার দুপুর ১২ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, চিকিৎসা নামে রাজশাহী মেডিকেলে চলছে রোগি হয়রানীর কাজ। এখানে টাকা ছাড়া কোন কাজ হয়না। রোগি ওয়ার্ডে নেয়া, পরীক্ষা নিরিক্ষা করাসহ বাড়তি টাকা গুনতে হচ্ছে রোগি ও তার স্বজনদের। এ অবস্থা কোনভাবেই চলতে দেয়া যায়না। সেইসাথে রয়েছে নার্স ও ডাক্তারদের অসৌজন্যমূলক আচরণ। এগুলো পরিহার করতে হবে। সেইসাথে চিকিৎসা ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন ও উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের দাবী জানান।

তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির ব্যবস্থা করা, পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রদান, আধুনিক যন্ত্রপাতি (এক্স-রে মেশিন), এবং দক্ষ জনবল (যেমন — প্রশিক্ষিত নার্স ও টেকনোলজিস্ট) স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করার দাবী জানান। তিনি আরো দাবী জানিয়ে বলেন, হাসপাতালগুলোতে রোগীদের জন্য পর্যাপ্ত বেড, নিরাপত্তা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে হবে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বহিরবিভাগে দালাল সিন্ডিকেট মুক্ত করতে হবে, বিনামূল্যের ঔষধ মজুদ বৃদ্ধি করতে হবে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, চিকিৎসা ক্ষেত্রে সুযোগ-সুবিধা ও যন্ত্রপাতির অভাব রয়েছে। এছাড়াও দক্ষ টেকনোলজিস্ট না থাকায় হাসপাতালে উন্নত চিকিৎসা বা মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে বাধা সৃষ্টি করছে, অনেক সময় হাসপাতালে রোগীর সংখ্যা ধারণক্ষমতার চেয়ে বেশি থাকে, ফলে বারান্দা ও ফ্লোরে চিকিৎসা দিতে হয়, যা সেবার মান কমিয়ে দিচ্ছে, নার্সিং ও অন্যান্য স্বাস্থ্যসেবা খাতে দক্ষ জনবলের অভাব একটি বড় সমস্যা। কর্মীদের সঠিক প্রশিক্ষণ ও বিশেষ সুযোগ-সুবিধা না থাকলে চিকিৎসার মান উন্নত হয় না বলে জানান তিনি।

মানববন্ধনে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কগণসহ অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin