সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় রোগিদের মধ্যে কম্বল বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রচন্ড শীত অনুভুত হচ্ছে। শীতের দাপটে মানুষ অসহায় হয়ে পড়েছে। এই শীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগি অসহায় পড়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঐ সকল অসহায় শিশু ও অন্যান্য রোগিদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ সমাজ সেবা কার্যালয়ে আয়োজনে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কার্যালয়ে সমাজসেবা অফিসার ড. হামিদুল ইসলাম ও রেজাউল করিমসহ অত্র প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীগণ।

এ বিষয়ে হামিদুল ইসলাম বলেন, সমাজসেবা কার্যারয় বিভিন্ন দাতাদের নিকট হতে এ সকল কম্বল সংগ্রহ করে প্রদান করা হচ্ছে। এপর্যন্ত ১৫০টি কম্বল প্রদান করা হয়েছে। আগামীতে আরো প্রদান করা হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে পরামর্শ করে তাঁর আদেশক্রমে এসকল কার্যক্রম পরিচালনা করা হয়। শুধু তাইনয় এই কার্যালয় হতে রোগিদের জন্য ওষুধ, হুইল চেয়ার ও ট্রেচার সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয় বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin