রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৩.৬৭ শতাংশ, মোট জিপিএ-৫ ১৬১১৩ জন

  • প্রকাশ সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবছর কমেছে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবার রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। ছাত্রীর পাশের হার ৭০.৭৩ শতাংশ এবং ছাত্রের পাস করেছে ৫৭.৩৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন।
জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রী ৮ হাজার ৯৯১ জন এবং ছাত্র ৭ হাজার ১২২ জন। এবারো পাস ও জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। গতবছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ২২ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী।
এ বছর রাজশাহী বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৮হাজার ৯৫২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। ২ হাজার ৭১৩টি স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ৩৫ টি স্কুলের শিক্ষার্থীরা। বিষয়টি রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin