মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী শিশু একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশ সময় শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৩৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ১১টায় অত্র একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মারিয়া পেরেরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস শিল্পি ও বাংলাদেশ শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মন্জুর কাদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেতার ব্যক্তিত্ব আব্দুর রোকন মাসুম।


অনুষ্ঠানে সভাপতি ও বিশেষ অতিথি বলেন, আজকের শিশুরা আগামী দিনের দেশের কর্ণধার। তারা সুন্দর দেশ গড়তে এগিয়ে আসবে। এটা সবাই প্রত্যাশা করে। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ছাড়া একজন শিশুর মানবিক বিকাশ সম্ভব নয়। শরীর ও মন ভাল রাখতে হলে জ্ঞান অর্জনের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা অবশ্যই করতে হবে বলে উল্লেখ করেন তাঁরা। সেইসাথে উপস্থিত অভিভাবকদের সন্তানদের মানুষের মত মানুষ করে গড়ে তোলার আহবান জানান।

এছাড়া বক্তারা মহান স্বাধীনতার ঘোষক জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন সম্পর্কে শিশুদের সামনে তুলে ধরেন। সেইসাথে ২৫ মার্চের কালো রাত্রি ভয়ঙ্কর ইতিহাস ও ২৬ মার্চের মহান স্বাধীনতার তাৎপর্য তুলে ধরেন। বক্তব্য শেষে অতিথিবৃন্দ চিত্রাঙ্কন, নৃত্য, কবিতা আবৃতি ও দেশাত্বকবোধন গান প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শেষে অত্র একাডেমির শিশু শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin