সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী সরকারি সিটি ও রাজশাহী কলেজ ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশ সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল ও রাজশাহী কলেজ ছাত্রদলের আয়োজনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় সিটি কলেজের সামনের রাস্তায় দাড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এদিকে একই দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী কলেজ ছাত্রদল।

সিটি কলেজের মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদ হাসান রিয়াদ, মেহেদী হাসান মাহী, শামাউন হক রিদয়, আবু সুফিয়ান চন্দন, শাহমখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিক জামিল অর্ক, আক্তারুল ইসলাম আপন, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল নেত্রী সামিয়া ইসলাম স্নেহা, সাইলা আলম আদিয়া, ইয়াসিন আলী অন্ত, এস এম সিহাব, ওমর ফারুক, আল মোসাদ্দেক রঙ্গন, মারুফ রহমান।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কলেজ ছাত্রদল নেতা আলী আহম্মেদ, সৈকত তানজিম, শাহরিয়ার রিফাত, নাফিজুর রহমান নাফি,মাহফুজুর রহমান মুন্না,আসিক আহমেদ,ফিরোজ রায়হান সিয়াম,সাইদ ফয়সাল,সিফাত আলম রোহান,মুয়িত জামান,সিয়াম ইসলাম মিম,সাব্বির রহমান,ইমতিয়াজ আহম্মেদ, ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মন, সহ-সভাপতি সোহেল রানা, সোহান আহম্মেদ ইফাজ, অমি, ইমন, আজম খান, শাহরিয়ার ইমন ও সিয়াম। এছাড়াও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ সঞ্চালনা করেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাকাফুল ইসলাম সৈকত।

সমাবেশ থেকে দ্রুত সময়ে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ এর হত্যাকারীদের আটক করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin