নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের আয়োজনে রোববার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিবর্ষণ ও সশস্ত্র হামলার প্রতিবাদ এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে অত্র কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিকেল সাড়ে ৪টায় সিটি কলেজের হোস্টেল গেট থেকে শুরু করে সোনাদীঘির মোড় হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সিনিয়র-যুগ্ম আহবায়ক আবু সাঈদ হাসান রিয়াদ, যুগ্ম আহবায়ক শানামুল হক হৃদয়, যুগ্ম আহবায়ক রায়হান সুইট, যুগ্ম আহবায়ক শেখ আসিফ নাফি, সিটি কলেজ ছাত্রনেতা রক্তিম, উমর ফারুক, পল্টু ,মাসুম, উমর ও সাদ সহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।