সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী সিটি কলেজ হচ্ছে রাজনীতির আতুর ঘর: মিনু

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কলেজ হচ্ছে রাজনীতির আতুর ঘর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে রাজশাহীতে সর্ব প্রথম রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি গঠন করা হয়। এরপর কমিটি গঠন করা রাজশাহী সিটি কলেজে। এরপর উভয় প্রতিষ্ঠানে নির্বাচন হয়। সেখানে নিরঙ্কুশভাবে ছাত্রদল বিজয় হয়। এই বিজয়ের মধ্যে দিয়ে সিটি কলেজকে সরকারী করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিকট আবেদন করলে তিনি এই কলেজকে সরকারী করার ঘোষনা দেন। এরপর থেকেই এই কলেজের উন্নয়ন বলে রাজশাহী সিটি কলেজ ছাত্র দলের আয়োজনে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথা গুলো বলেন।

তিনি আরো বলেন, তিনি এই কলেজেল ছাত্র। তিনি বর্তমানে রাজনীতির সাথে জড়িত। প্রতিষ্ঠাও পেয়েছেন। এছাড়াও আরো অনেকে এই কলেজে রাজনীতি করে প্রতিষ্ঠা পেয়েছেন। তারা এখন ভালো স্থানে আছেন বলে উল্লেখ করেন। এই কলেজ হতে আরো ভালো ভালো রাজনীতিবিদ তৈরী হয়ে দেশের সেবা করবে বলে আশা ব্যাক্ত করেন। সেইসাথে আয়োজকদের ধন্যবাদ জানান মিনু।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী সিটি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাজশাহী সরকারি সিটি কলেজের সদস্য সচিব এমদাদুল হক লিমন এর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, রাজশাহী সরকারি সিটি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান বেলু, সারওয়ার হোসেন খোকন, তাজমুল তান টুটুল, লুৎফর হায়দার স্বপন, সুইট ইসলাম সুইট, আসাদুজ্জামান জনি, শরিফুল ইসলাম জনি, আকবর আলী জ্যাকি, ফয়সাল আহম্মেদ শান্ত ও এনায়েতুর ইসলাম রঞ্জু, সাবেক জিএস গোলাম মোস্তফা মামুন, শামসুল হক মিলু, মাহফুজুর রহমান রিটন, সাবেক ক্রীড়া সম্পাদক জাকির হোসেন রিমন।

আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, সঙ্গিত শিল্পি ইথুন বাবু, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক, মিলন হোসেন, মেহেদী হাসান ডলার, ফয়সাল সরকার ডিকো, ইলিয়াস সরকার, রাবি ছাত্র দলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি ও রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রাফিসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময়ে বক্তারা বলেন, একসময় রাজশাহী সরকারি সিটি কলেজের ছাত্রসংসদ ছিল ছাত্রদের সুখ-দুঃখ, বিপদ-আপদসহ বিভিন্ন সমস্যার সমাধানের আশ্রয়স্থল। সেই সময় এই ছাত্রসংসদে বসে আমরা কলেজের হোস্টেল, প্রশাসনিক ভবন ও উন্নয়নের দাবিতে আন্দোলন করেছিলাম। কিন্তু বিগত ফ্যাসিবাদি শাসক খুনি শেখ হাসিনার আমলে ছাত্রলীগ দখল করে এই ছাত্র সংসদ নেশার আস্তানায় পরিণত করেছিল। এই ছাত্রসংসদ ছিল তাদের টর্চারসেল, এখানে নিরীহ ছাত্রদের অত্যাচার করা হতো। এমনকি জোরপূর্বক ছাত্রলীগে যোগ দেয়ার জন্য বাধ্য করা হতো।

বক্তারা আরও বলেন, রাজশাহী সরকারি সিটি কলেজ ছিল ছাত্রদলের আদর্শের একটা কলেজ। বরাবরই এই কলেজে ছাত্রদল বিজয় লাভ করত। এই ছাত্রসংসদে ছাত্রদলের চরম শক্তিশালী একটা সংগঠন ছিল। সেই সময় আমরা ছাত্রসংসদের যে উন্নয়ন করেছিলাম, তা ধ্বংস করে দেয়া হয়েছে। এই সংসদকে যারা ক্ষতিগ্রস্ত করেছে, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না। জাতির এই ক্রান্তিলগ্নে ছাত্রদলের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে। কারণ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে উল্লেখ করেন তারা।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin