নিজস্ব প্রতিবেদক: ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী সিটি প্রেসক্লাব। শুক্রবার সকাল ১০ টায় ভূবন মোহন পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্যর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক সিটি পেস ক্লাবের দপ্তর সম্পাদক ফজলুল করিম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফরোজা খান হেলেন, সাংবাদিক মাইনুল ইসলাম জনি, বাংলাদেশ সাংবাদিক সংস্থা বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম বনি ও ফটো সাংবাদিক মিলন শেখ।