শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ড. জাহিদ দেওয়ান শামীম

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপি’র সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী হিসেবে রাজনৈতিক মাঠে সক্রিয় হয়েছেন ড. জাহিদ দেওয়ান শামীম। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটিতে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কর্মরত এই প্রবাসী চিকিৎসক দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। তিনি রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ভিপি (রামেকসু) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জিয়া পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।

গত ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” জাতির সামনে উপস্থাপন করেছেন, তার পূর্ণ সমর্থন ব্যক্ত করে ড. জাহিদ দেওয়ান শামীম বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, অর্থনৈতিক পুনর্গঠন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনায় এই ৩১ দফা এক যুগান্তকারী রূপরেখা। আমি বাগমারা’র মানুষের সেবা ও জাতীয় অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই।

রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংক্ষেপে: উল্লেখযোগ্য দফাগুলোর মধ্যে রয়েছে, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, সংবিধান সংস্কার কমিশন গঠন, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, দুর্নীতি দমন ও ন্যায়পাল নিয়োগ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার শক্তিশালীকরণ, নারীর মর্যাদা রক্ষা ও ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি, যোগাযোগ ও প্রযুক্তি খাতের আধুনিকায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণ।

ড. শামীম আরও বলেন, “আমি বিশ্বাস করি রাজনীতির প্রধান কাজ হলো জনকল্যাণ। আমার লক্ষ্য শুধু নির্বাচন নয়, জনগণের আস্থা অর্জন ও তাঁদের অধিকার ফিরিয়ে দেওয়া। বাগমারা উপজেলায় তাঁর সামাজিক ও মানবিক কর্মকাণ্ড ইতোমধ্যে স্থানীয় জনগণের মধ্যে আলোচিত। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি এলাকায় যুব উন্নয়ন, শিক্ষা সহায়তা ও সামাজিক উদ্যোগে যুক্ত রয়েছেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin