নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আসাদ রাজীবের ১৪ তম মৃত্যুবার্ষিকী স্মরণে শনিবার দোয়া ও ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পি.পি এডভোকেট মুসাব্বিরুল ইসলাম, রাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, ডাক্তার রাজীব স্মৃতি সংসদের সদস্য সচিব এ.কে ফরহাদ রাসেল, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক আবুল বাশার রাহাত।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম বাপ্পি ও বর্তমান সাধারণ সম্পাদক সাগীর আহমেদ সাঈফ ও বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রলীগ সভাপতি এহসানুল করিম হিমুসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান এবং ডাক্তার রাজীব স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।