সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাবির সাধারণ সম্পাদক আম্মারের বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশ সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টাঙানো ব্যানার ছিড়ে ফেলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার। সোমবার দুপুর ১টায় ক্যাম্পাসের প্যারিস রোডে সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মানববন্ধন শেষে ছাত্রদলের নেতৃকর্মীরা উপাচার্যের কাছে স্মারকলিপিও প্রদান করেছে। ঘন্টাব্যাপী মানববন্ধনে ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেয়।

এসময় রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহীসহ নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন,রাবি ক্যাম্পাসে বিভিন্ন অশোভন আচরণ ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার।সে কারনে ক্যাম্পাসের শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে। আম্মার মানসিক রোগে আক্রান্ত। একই সাথে সে একজন নার্সাসিস্ট। তাই সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে রাবি প্রশাসনকে। ২৪ ঘন্টার মধ্যে তার সুচিকিৎসার ব্যবস্থা না করলে ছাত্রদলের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধন শেষে আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির মূল্যায়ন ও মনোসামাজিক সহায়তার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাবি প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করে।

এর আগে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টানানো ব্যানার গতকাল রোববার ব্যানার ছিড়ে ফেলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin