নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে বেসিক ব্যাংক লিমিটেড এর কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ এবং ডায়েরী ও ক্যালেন্ডার প্রদান করেন। বুধবার বিকেলে নগর ভবনে ডায়েরী ও ক্যালেন্ডার প্রদানের সময় উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক লিমিটেড রাজশাহীর নির্বাহী ব্যবস্থাপক দিনু প্রামানিক ও বেসিক ব্যাংক লিসিটেড নওদাপাড়া আমচত্বর শাখার সহকারী ব্যবস্থাপক মতিউর রহমান।