বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাসিক মেয়রের সাথে রাজশাহী জেলা কৃষক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৫৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষক লীগ, রাজশাহী জেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মঙ্গলবার নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এরপর বেলা ১২টায় নগর ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন রাজশাহী জেলা কৃষক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, রাজশাহী জেলা কৃষক লীগের নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ওয়াজেদ আলী খাঁন, জেলা কৃষক লীগ সাবেক সদস্য আব্দুর রাজ্জাক, তরিকুল হাসান বাচ্চু, আসাদুল হক দুখু, কাজী আব্দুল হান্নান তংকু, রফিকুল ইসলাম রফিক, গোদাগাড়ী উপজেলা কৃষক লীগ সাবেক যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান উজ্জ্বল, বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু।

আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সরওয়ার আলম মানিক, সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আনারুল হক, কাটাখালী পৌর সভাপতি টিপু সুলতান, পারিলা ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি সুজন কবির, সহ-সভাপতি আব্দুস সামাদ, হরিয়ান সভাপতি মোস্তাক আহম্মেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, হরিপুর ইউনিয়ন সভাপতি মাসাদুল ইসলাম স্বপন, বড়গাছী ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি ও রাসিকের প্রকৌশলী কবি কামাল পারভেজ সবুজ।

এছাড়াও মোহনপুর উপজেলা কৃষক লীগের সভাপতি জমসেদ, সাধারণ সম্পাদক শামীম, গোদাগাড়ী উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক নিরেন চন্দ্র, সাবেক সাধারণ সম্পাদক ইমন মন্ডল, তানোর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার, বাঘা উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, দুর্গাপুর উপজেলা কৃষক লীগের সভাপতি রোকনুজ্জামান ও সাধারণ সম্পাদক গোলাপ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin