নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়য়। রোববার বাদ আসর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ কৃষকলীগ রাজশাহী মহানগরের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
উপস্থিত ছিলেন মহানগর কৃষকলীগের সভাপতি রহমত উল্লাহ সেলিম ও সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ এম আশিকুজ্জামান আশিকসহ মহানগর কৃষক লীগের থানা ও ওয়ার্ড পর্য়ায়ের অন্যান্য নেতাকর্মী। দোয়া পরিচালনা করেন মাওলানা ইলিয়াস আলী।