সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাসিক মেয়র লিটনের সাথে ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশ সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রাসেল জামান। আজ রোববার দুপুরে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়রকে ফুল দিয়ে তৈরী নৌকা দিয়ে শুভেচ্ছা জানান তিনি। নবনির্বাচিত কাউন্সিলর রাসেল জামানকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাকে মিষ্টি খাওয়ান মেয়র।

এ সময় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় রাসেল জামানকে অভিনন্দন জানান। সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডের ন্যায় ৯নং ওয়ার্ডেও রাস্তা ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান আছে। ওয়ার্ডের বিভিন্ন অলি-গলি ও পাড়ায় মহল্লায় আরো উন্নয়নের প্রয়োজন হলে নবনির্বাচিত কাউন্সিরর চাহিদা দিলে সেসব উন্নয়নও করা হবে। ৯নং ওয়ার্ডের উন্নয়নে নতুন কাউন্সিলরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে মেয়র।

মেয়র আরো বলেন, ৯নং ওয়ার্ডে অবস্থিত হযরত শাহ্ মখদুম রূপোশ (র:) দরগাহ শরীফের উন্নয়নে ইতোমধ্যে ২৫ কোটি টাকার প্রকল্প সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। শিগগিরই মাজারের উন্নয়ন কাজ পুনরায় শুরু হবে। সাক্ষাৎকালে ৯নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের উপনির্বাচনে টিফিন কেরিয়ার প্রতীক নিয়ে রাসেল জামান নির্বাচিত হন। গত ২৪ জুলাই ৯নং ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদুর মৃত্যুজনিত কারণে কাউন্সিলর পদটি শূন্য হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে উপ-নির্বাচিত অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin