মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত রাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ হেয়ারকাটে’ নিঃস্ব হওয়ার শঙ্কা ৪ দফা দাবিতে রাজশাহীতে ক্ষুব্ধ গ্রাহকদের মানববন্ধন সড়ক দুর্ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন এমপি চাঁদকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল

  • প্রকাশ সময় সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মা জুলেখা বেওয়া সোমবার সকাল ৮টায় মালদাহ কলোনী নিজ বাসভবনে ইন্তেকাল করেন(ইন্না—–রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর। তিনি ছেলে, মেয়ে, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। একইদিন বাদ আসর বখতিয়ারাবাদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

জানাযায় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, সহ-সভাপতি জয়নুল আবেদীন শিবলী, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান ও সাবেক কাউন্সিলর বেলাল আহমেদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এমপি এডভোকেট শফিকুল হক মিলনের শোক
রাজশাহী সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকালে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, বেলাল আহমেদ এর মা বিনয়ী ও ধার্মিক নারী ছিলেন। তিনি সবাইকে ভালবাসতেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin