রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

রাস্তা কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৪৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্পের আওতায় অনুরাগ কমিউনিটি সেন্টার হতে মালোপাড়া পুলিশ ফাঁড়ি হয়ে গণকপাড়া ও গণকপাড়া হয়ে সোনাদিঘি মোড় পর্যন্ত সড়কের উন্নয়ন কাজের অংশ হিসেবে নগরভবনের পশ্চিমাংশে রাস্তা কার্পেটিং কাজ চলমান রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সড়কটির কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। পরিদর্শনকালে মেয়র কাজের মান বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

যান ও জনচলাচলের সুবিধার্থে নগরীর বিভিন্ন সড়ক ও মোড়সমূহ প্রশস্ত করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টার হতে মালোপাড়া পুলিশ ফাঁড়ি হয়ে গণকপাড়া ও গণকপাড়া হয়ে সোনাদিঘি মোড় পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ গত ১৯ আগস্ট শুরু হয়ে মঙ্গলবার সমাপ্ত হয়। এ প্রকল্পের আওতায় নগরীর বিভিন্ন ওয়ার্ডসমূহে ক্ষতিগ্রস্থ ও নতুন কার্পেটিং সড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে।

পরিদর্শনকালে ঠিকাদারী প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী তৌরিদ আল মাসুদ রনি ও শামসুজ্জামান রতন, রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, উপ-সহকারী প্রকৌশলী আলমতি শারাফুদ্দিন ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin