বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও’র সঙ্গে বাপা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জাসদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা রাজশাহীতে মাইক্রো ও এ্যাম্বুলেন্স থেকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন জেলা পরিষদের প্রশাসককে “কথা নয় কাজ” গ্রন্থের সৌজন্য কপি উপহার সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান শপথ নিলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ রাজশাহীতে ব্লাস্ট এর দুইদিনব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত রুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ যুবদল নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বোয়ালিয়া থানার ওসির প্রত্যাহারের দাবীতে রাজশাহীতে মানববন্ধন

রুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ

  • প্রকাশ সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে রুয়েটের প্রশাসন ভবনের সামনের সড়কে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই এই মানবনন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরে জানান, ছাত্র রাজনীতি আনার লক্ষ্যে যারা রুয়েট ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করছে তাদের বহিষ্কার করা, ২০২৪ সালের ১০ আগস্ট রুয়েটে পাশ হওয়া প্রজ্ঞাপনে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয় ও এর স্বপক্ষে প্রশাসনের সঠিক জবাবদিহিতা এবং রুয়েটে ছাত্র রাজনীতি থাকবে কি না, এর জন্য নির্বাচনকালীন কমিটি গঠন করে প্রশাসনকে ১৫ দিনের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে।

এর আগে রোববার দিবাগত রাতে রুয়েট লাইব্রেরির সামনে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে ঝোলানো একটি ব্যানার ছিড়ে ফেলা হয়। এর পর সাধারণ শিক্ষার্থীদের সাথে রুয়েটের ছাত্রদলের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এদিকে রুয়েট শাখা ছাত্রদলের দাবি, ছাত্রলীগ ও শিবিরের গুপ্ত সদস্যরা এই প্রচারণার সাথে সম্পৃক্ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin