সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রুয়েটে জমজমাট ক্যারিয়ার ফেয়ার শুরু, ক্যাম্পাসেই মিলছে চাকরির সুযোগ

  • প্রকাশ সময় শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানে চাকরির সুযোগ আর কর্পোরেট জগতের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার লক্ষ্য নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার। শুক্রবার সকাল থেকে দেশের ২০টি বড় কর্পোরেট প্রতিষ্ঠানের স্টলে নিজেদের যোগ্যতা আর সম্ভাবনা তুলে ধরতে ভিড় জমান হাজারো তরুণ প্রকৌশলী। ‘আরসিএফ ক্যারিয়ার ফেয়ার’ শিরোনামে এটি রুয়েটের দশম আয়োজন। শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পায়রা উড়িয়ে এই উৎসবমুখর আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এবারের আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পূবালী ব্যাংক পিএলসি।

দিনভর বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভউড়। প্রাণ, মেঘনা গ্রুপ, বিএসআরএম, আরএফএল, জিপিএইচ ইস্পাতের মতো প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ কর্মকর্তাদের কাছে নিজেদের স্বপ্নের কথা বলছেন শিক্ষার্থীরা, জমা দিচ্ছেন জীবনবৃত্তান্ত (সিভি)। শুধু রুয়েট নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই মেলায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন,“এই ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থীরা কর্পোরেট বিশ্বের বাস্তবচিত্র সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে। এতে তারা নিজেদের দক্ষতা যাচাই, প্রস্তুতির ঘাটতি নিরূপণ এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবে। রুয়েট চায় তার শিক্ষার্থীরা দক্ষ, আত্মবিশ্বাসী ও মানবিক প্রকৌশলী হিসেবে দেশ ও বিশ্বে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিক।”

পূবালী ব্যাংক পিএলসি’র রাজশাহী অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক সাজিদুর রহমান বলেন, “এমন আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত। মেধাবী তরুণদের খুঁজে বের করে তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া আমাদের সামাজিক দায়বদ্ধতারই অংশ।” আয়োজক সংগঠন রুয়েট ক্যারিয়ার ফোরাম (আরসিএফ) জানায়, দুই দিনের এই আয়োজনে সিভি সংগ্রহ ছাড়াও থাকছে এইচআর সামিট, সেমিনার ও বিভিন্ন কর্মশালা। এর মাধ্যমে শিক্ষার্থীরা কর্পোরেট জগতের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করার কৌশল শিখতে পারবেন।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও রয়েছে লিংক থ্রি টেকনোলজিস, নাভানা গ্রুপ, ক্রাউন সিমেন্ট, এপেক্স ফুটওয়্যার লিমিটেড, শান্তা সিকিউরিটিস লিমিটেড এবং ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপসহ দেশের স্বনামধন্য বিভিন্ন সংস্থা। আয়োজকেরা আশা করছেন, এই ক্যারিয়ার ফেয়ার অ্যাকাডেমিক জগৎ এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করবে, যা তরুণ প্রকৌশলীদের পেশাগত জীবনে প্রবেশের পথকে আরও মসৃণ করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি’র রাজশাহী অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক সাজিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ.এম. রাসেল এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সহকারী অধ্যাপক ও রুয়েট ক্যারিয়ার ফোরাম (আরসিএফ) এর উপদেষ্টা আবু ইসমাইল সিদ্দিকী। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন রুয়েট ক্যারিয়ার ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin