বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রুয়েটে আইআইসিটি’র উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দিনব্যাপি আইআইসিটির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়। রুয়েট ক্যাম্পাস নেটওয়ার্কের উন্নয়ন, অটোমেশন সিস্টেম বাস্তবায়ন, সিকিউরিটি ও আইটি সাপোর্ট জোরদারকরণের উদ্দেশ্যে রোববার রুয়েট-এ ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এর উদ্যোগে “রুয়েট ক্যাম্পাস নেটওয়ার্কিং এন্ড আইসিটি ভিশন” শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। সকাল ৯ টায় রুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার রুমে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আইআইসিটি পরিচালক ও রেজিস্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রুয়েটের সদ্য সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আবদুল গোফফার খান, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. আলী হোসেন ও আইআইসিটি সহযোগী পরিচালক অধ্যাপক ড. মাসুদ রানা। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা প্রধানবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়াজিত কর্মশালাটি দুটি পর্যায়ে বিভক্ত ছিলো। প্রথম পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান ও ২য় পর্যায়ে কি-নোট সেশন অনুষ্ঠিত হয়। কি-নোট সেশনে আইসিটি বিষয়ক তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন আইসিটি সেল ও কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin