নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বুধবার চারদিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এ আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল)-এর উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় আইকিউএসি কনফারেন্স রুমে ৯-১২ ফেব্রুয়ারি, পর্যন্ত নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আবদুল গোফফার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. নজরুল ইসলাম মন্ডল, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. ইমদাদুল হক। প্রশিক্ষণ কর্মশালায় রুয়েটের নতুন নিয়োগপ্রাপ্ত ৩৩ জন শিক্ষক স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করেন।