সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রোজার প্রথম দিনে রাজশাহীতে ইফতারীর নানা সমাহার

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বছর ঘুরে এসেছে মুসলিম সম্প্রদায়ের সিয়াম সাধনার মাস মাহে রমজান। ধর্মপ্রাণ মুসলমানরা সারাদিন রোজা রাখছেন। সেইসাথে তারা ইবাদত বন্দিগীতে ব্যাস্ত সময় পার করছেন। সারাদিন রোজা রাখার পরে একটু শান্তিতে পরিবারের সবাইকে নিয়ে একসাথে ইফতার করার জন্য সবাই চেষ্টা করেন। এরই প্রেক্ষিতে রাজশাহীর মৌসুমী ইফতারী ব্যবসায়ী ও বিভিন্ন হোটেল মোটেল মালিকগণরা প্রতিবারের ন্যায় এবারও রাস্তার ধারে ও হোটেলের মধ্যে বাহারী ইফতারী সাাজিয়ে বসেছেন।
এসকল ইফতারীর মধ্যে রয়েছে রসালো জিলাপি, বেগুনি, পিয়াজু, টক দই, বোরহানী, ভুগনী, হালিম, বুন্দিয়া ও বিভিন্ন ধরনের চপসহ নানা ধরনের ইফতারী পণ্য। প্রতিটি ইফতারী পণ্যের মুল্য গত বছরের ন্যায় রয়েছে। রোজার প্রথম দিনে পাড়ামহল্লাসহ প্রতিটি ইফতারীর দোকানেই ভীড় পরিলক্ষিত হয়। জনগণকে সাধ্যের মধ্যে তাদের পছন্দের ইফতারী ক্রয় করে নিয়ে যেতে দেখা যায়। এছাড়াও যারা বাজার কিংবা বিভিন্ন কর্মস্থলে ইফতারী করেন তাদেরও বিভিন্ন ধরনের ইফতারী কিনতে দেখা যায়।
লক্ষ্মীপুর এলাকায় ইফতারী ক্রয় করতে আসা আবীর হোসেন, মোহাম্মদ আলী ও মামুনসহ আরো অনেকে বলেন, রোজার প্রথম দিনে তারা বাড়িতে পরিবারের সাথে ইফতারী করবেন বলে কাজ কমিয়ে দিয়ে তারা বাড়ি ফিরছেন। বাড়ি ফেরার আগে তারা নানা ধরনের ইফতারী ক্রয় করছেন বলে জানান। তারা আরো বলেন, যেহেতেু ইফতার করা হয় সারাদিন পরে। সেজন্য ইফতারী সামগ্রী তৈরীতে কোন প্রকার ভেজাল না দেয়ার আহ্বান জানান। সেইসাথে ভোক্তা অধিকার, পরিবেশ অধিদপ্তর, বিএসটিআইসহ অন্যান্য দপ্তরকে ভ্রাম্রমান আদালত পরিচালনা করার অনুরোধ করেন তারা। সেইসাথে খেজুর, শশা, বেগুন, মাছ ও মাংশসহ অন্যান্য সবজী জাতীয় খাদ্যের মুল্য স্বাভাবিক রাখতে ব্যবস্থা গ্রহন করার জন্য তাদের প্রতি আহ্বান জানান তারা।
এদিকে দেশী ও বিদেশশী ফলের দোকানেও দেখা যায় উপচেপরা ভীড়। জনগণকে সাধ্যের মধ্যে তাদের ফল ক্রয় করতে দেখা যায়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin