নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ওয়াসার পানির বিল তিনগুন বৃদ্ধির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার শনিবার সকাল ১১টায় রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে মানববন্ধনে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন বিএনপি আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী এশা ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুন।