সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

শহীদ জিয়া স্বাধীনার ঘোষনা না দিলে দেশ স্বাধীন হতো না: ঈশা

  • প্রকাশ সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলার রাখালরাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। এজন্য বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭১ বাঙালী জাতী যখন দিশেহারা হয়ে পড়েছিলো ঠিক সময়ে মেজর জিয়া ২৬মার্চ পাক হানাদার বাহিনীর কবল থেকে দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে এবং স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। শুক্রবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সাল পরবর্তীতে সিপাহী-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে কারাগার থেকে মুক্ত হয়ে দেশের হাল ধরেছিলেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশকে তিনি কৃষিতে স্বনির্ভর করেছিলেন। সেইসাথে ওআইসি গঠন করে মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। দেশকে যখন তিনি বিশ্বের দরবারে স্বীকৃতি আদায় ও পরিচিত করে তুলছিলেন ঠিক সে সময়ে কিছু বিপদগামী সেনাসদস্য চট্রগ্রামের সার্কিট হাউজে এই দিনে তাঁকে হত্যা করে। তিনি সেখানেই শহীদ হন। তিনি তাঁর আত্মার রুহের মাগফিরাত কামনা করেন তিনি। বক্তব্য শেষে তিনি খাবার বিতরণ করেন। এদিকে সকাল ৭টায় নগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, বোয়ালিয়া থানা (পূর্ব) থানা বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সভাপতি বজলুজ্জামান মহন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলু, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, চন্দ্রিমা থানা বিএনপি’র আহ্বায়ক ফাইজুল হক ফাহি ও সদস্য সচিব মনিরুজ্জামান জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি মাইনুল ইসলাম এবং সধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মতিহার থানা বিএনপি’র সভাপতি একরাম আলী ও সাধারণ সম্পাদক আল মামুন বাবু ও শাহ্ মখদুম থানা বিএনপি’র আহ্বায়ক নাসিম খানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেকাকর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin