সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

শাপলা’র বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৩২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে শুক্রবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উদযাপন করা হয়। এ উপলক্ষে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নিবার্হী পরিচালক এর নেতৃত্বে সকল স্টাফদের সমন্বয়ে র‌্যালি নিয়ে রাজশাহী কলেজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কাল ১০ টায় শাপলা সংস্থার প্রধান কার্যালয় (এনেক্স-০১) কনফারেন্স হলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও জাতীয় সংগীত পরিবেশনের পর বঙ্গবন্ধুর জীবন ও শিশু দিবস সম্পর্কে আলোচনা করা হয়। এরপর কালচারাল স্কুল ও সংস্থার স্টাফদের সমন্বয়ে বঙ্গবন্ধু কেন্দ্রিক গান, দেশের গান ও নাচ পরিবেশন করা হয়।

শাপলা সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক সাহায্য সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ার রেজা খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। এছাড়াও অত্র সংস্থার সহকারী পরিচালক আজহারুল ইসলাম, সমন্বয়কারী মাহবুব হোসেন, সমন্বয়কারী হাসিবুর রহমান, সমন্বয়কারী রনজিৎ কুন্ডু এবং সমৃদ্ধি সমন্বয়কারী আলীনুর হোসেনসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানব সম্পদ উন্নয়ন বিভাগ এর সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin