নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের শেষের দিক থেকে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব। এই উৎসবের আনন্দ আরো বাড়িয়ে দিতে সোমবার বিকেলে রাজশাহী মহানগরীর অন্তর্গত ১২নং ওয়ার্ড বিএনপি, বোয়ালিয়া থানা (পশ্চিম) এর আয়োজনে বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা।
রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী ভুবন মোহন পার্কে আয়োজিত অনুষ্ঠানে ১২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সভাপতি শামসুল হোসেন মিলু। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন ১২নং ওয়ার্ড বিএনপি’র সদস্য এবং হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সদস্য শম্ভু কুমার রায়। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্য়ায়ের নেতাকর্মী এবং হিন্দু সম্প্রদায়ের জনগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ধর্ম যার যার উৎসব তার তার। কিন্তু সংস্কৃতি সবার। বাংলাদেশের মানুষ সবাই সমান অধিকার নিয়ে বসবাস করার কথা সংবিধানে রয়েছে। কিন্তু বিগত সরকারের আমলে বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতায় ভুগেছে। সনাতন ধর্মের মানুষ সব থেকে বেশী নির্যাতিত হয়ছে। শুধু তাইনয় তাদের মন্দির ও দেবতা ভাঙ্গচুর করেছে। নির্যাতনসহ ধনসম্পদ লুট করেছে আওয়ামী সন্ত্রাসীরা। কিন্তু বিএনপি সর্বদা সকল সম্প্রদায়ের জনগণের পাশে ছিলো এখনো আছে, আগামীতেও থাকবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে আগামী নির্বাচন ধানের শীষে ভোট প্রদান করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন। শেষে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের জনগণের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন।