নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমাজসেবী শাহীন আকতার রেনীর মা আনোায়ারা সাত্তার অসুস্থ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের শাশুরী। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভূগছেন।
তাঁর দ্রুত সুস্থ্যতা কামনায় প্রতিবন্ধি স্বনির্ভর সংস্থার সভাপতি মোমিনুল ইসলাম, শাহ্ মখ্দুম থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুয়েল রানা টিটু ও আসছে সিটি কর্পোরেশন নির্বাচনে ১০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী টনি এর আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আনোয়ারা সাত্তার এর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত করেন পবার নতুনপাড়া জামে মসজিদের ইমাম ফরিদ উদ্দিন।