রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলীয়করণ নয়, পবা-মোহনপুরকে মডেল হিসেবে গড়ার অঙ্গীকার এমপি মিলনের

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা-মোহনপুরকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের দলীয়করণ না করার অঙ্গীকার করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে মোহনপুর উপজেলা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন স্পষ্টভাবে জানান, এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার শূন্য পদগুলোতে কোনো ধরনের দলীয়করণ করা হবে না। আসন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে। দলের পক্ষ থেকে একজনকে সমর্থন দেওয়া হবে এবং এলাকার উন্নয়নের স্বার্থে সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে সেই একক প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। যেকোনো আন্দোলন বা নির্বাচনে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করারও নির্দেশ দেন তিনি।

জাতীয় সংসদে রাজশাহীর কৃষকদের অধিকার ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, মোহনপুরকে একটি মডেল বা আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। রাজশাহীর পানের ভাইরাসের সমাধান ও কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে একটি কার্গো বিমানবন্দর চালু করার দাবি ইতিমধ্যে সংসদে তোলা হয়েছে।

কৃষকদের উন্নয়নের জন্য তিনি কয়েকটি সুনির্দিষ্ট পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, কৃষকদের বীজ সংরক্ষণের জন্য স্পেশালাইজড কোল্ড স্টোরেজ বা হিমাগার নির্মাণ করা হবে। আধুনিক সেচ সুবিধার জন্য খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে এমপি মিলন বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদ, আত্মপরিচয় এবং পানির ন্যায্য হিস্যা আদায়ে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেন। পবা-মোহনপুরের মানুষের ব্যাপক ভালোবাসা ও গ্রহণযোগ্যতা পেয়ে নিজেকে সৌভাগ্যবান উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাছে তিনি নিজেকে সমর্পণ করেছেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে মোহনপুর উপজেলা মহিলা দলের নেত্রী ও কর্মীদের সরব এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয় ছিলো, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও নওহাটা পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাদের, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন, ধুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক মকলেসুর রহমান, মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নুর-এ-আলম সিদ্দিকী মুকুল, সাধারণ সম্পাদক ইউনুস আলী ও সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি আলামিন ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম উজ্জ্বল হোসেন, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক তাজউদ্দীন, রায়ঘাটি ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলী ও সাধারণ সম্পাদক রেজাউল করিম, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক আনসার আলী মীর এবং কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো।

উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, সাধারণ সম্পাদক এস এম মতিউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাবলু সরকার, যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলম শিমুল ও হাতেম আলী, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক, সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য আব্দুল করিম মণ্ডল, উপজেলা মহিলা দলের সভাপতি মৌটুসি সুলতানা রুমা, সদস্য সচিব ববিতা খাতুন, যুবনেতা মির্জা শওকত ও নাহিদ পারভেজ হিমু, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, শাকিবুল হাসান লিটন, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin