শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য: বিভাগীয় কমিশনার

  • প্রকাশ সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, সমবায় মানে আমরা সবাই মিলে একটি কাজ করবো এক সাথে। তাই শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য। শনিবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষ্যে সমবায় দপ্তর আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

বিভাগীয় কমিশনার বলেন, সমবায়ে আমরা কয়েকজন মিলে ক্ষুদ্র ক্ষুদ্র শেয়ারকে বড়ো শেয়ারে রূপান্তর করবো। একটা ভালো কাজ করবো স্বাধীনভাবে। প্রয়োজনে আমরা তথ্য শেয়ার করব, ট্রেনিং করব। সমবায়ের যে সাতটা মূলনীতি আছে সেগুলোসহ কমিউনিটিকে বিবেচনায় রেখে এমনভাবে কাজ করবো যেন জাতি-প্রতিবেশী- এলাকাবাসীসহ সবাইকে নিয়েই উন্নতি করতে পারি।

সমবায়ীদের ঋণের ঝামেলায় না যাওয়ার পারমর্শ দিয়ে আজিম আহমেদ তাদের উদ্দেশে বলেন, সবার সম্মিলিত পুঁজি একত্রিত করে সঠিক, ভালো এবং প্রগতিশীল ব্যবসা করেন। ব্যবসার নিয়ম-কানুনের মধ্যে সরকারকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স ফাঁকি দিলে ওই কোম্পানি কিন্তু ধীরে ধীরে চুপসে যাবে বলে উল্লেখ করেন। এসময় তিনি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আর্থিক সঙ্গতিগুলোকে একত্রিত করে আরও উন্নয়নমূলক কাজে এগিয়ে নিতে এবং সমবায় সমিতির মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে সমবায়ীদের প্রতি আহবান জানান।

রাজশাহী বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মোখলেছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও জেলা প্রশাসক আফিয়া আখতার প্রমুখ বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা শিল্পকলা একাডেমি চত্বর হতে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সমবায় দিবসের এবারের প্রতিপাদ্য-‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’। অনুষ্ঠান শেষে সঞ্চয় ও ঋণদান, কৃষি এবং মহিলা সমবায় সমিতি এই তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি প্রধানদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin