নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজ বুধবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রেলওয়ে শ্রমিক লীগ সদর দপ্তর ও ওপেন লাইন শাখা রাজশাহীর আয়োজনে মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভাপতি ওয়ালি খান, যুগ্ম সাধারণ সম্পাদক আকতার আলী, রেল শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, সদর দপ্তর শাখা সভাপতি মোতাহার হোসেন, সহ-সভাপতি আইনুল ইসলাম, মান্নান বাবু, আজিজুল হক, যুগ্ম সম্পাদক দেবত্র দেবু, ইকবাল হোসেন, আনোয়ার, সফিউল সফি, নজরুল ইসলাম নজু।
আরো উপস্থিত ছিলৈন সহ-সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী ও ফরহাদ মজুমদার, সহ-সম্পাদক হাবিবুর রহমান হবি ও আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক ওয়াহিদ মুন ও সদস্য সাব্বির হোসেনসহ রেল শ্রমিক লীগের নেতৃবৃন্দ।