বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায় বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে: রেনী

  • প্রকাশ সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৪১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘শিক্ষা জাতীর মেরুদন্ড’ সুশিক্ষায় শিক্ষিত না হলে সভ্য জাতি গঠন করা ও দেশের উন্নয়ন করা সম্ভব নয়। এ অবস্থা উপলদ্ধি করে এবং সবার মাঝে শিক্ষা ছড়িয়ে দিতে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। এজন্য দেশে এখন শিক্ষার্থীর হার প্রায় শতভাগ হয়ে গেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সরকারী মডেল স্কুল এন্ড কলেজ এর আয়োজনে অত্র প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গনে সপ্তাহব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমাজসেবী শাহীন আকতার রেনী এই কথাগুলো বলেন।

তিনি বলেন, সুশিক্ষায় শিক্ষিত না হলে ভবিষ্যৎ প্রজন্ম দেশের হাল ধরতে পারবেনা। এছাড়া দেশকে এগিয়ে নিতে এবং নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার কারিগরী শিক্ষার উপর গুরুত্বারোপ করেছেন। বতর্মান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে অর্থাৎ দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছেন। এই সরকারের দৃঢ় পদক্ষেপে দেশ এখন মেট্রোরেলের যুগে পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের নিকট পুরো বিশ^কে কাছে এনে দিয়েছেন। তিনি ডিজিটাল বাংলাদেশে গড়ে তুলে দেশকে এখন স্মার্ট বাংলাদেশে পরিণত করেছেন বলে বক্তব্যে উল্লেখ করেন প্রধান অতিথি।

তিনি আরো বলেন, দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে এই ভবিষ্যৎ প্রজন্ম কাজ করবে। এজন্য ভালভাবে শিক্ষা প্রদান করার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ এবং সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার জন্য অভিভাবকদের পরামর্শ দেন তিনি। সেইসাথে যারা খেলাধুলা ও অন্যান্য বিষয়ে পারদর্শী তাদের লেখাপড়ার পাশাপাশি ঐ সকল বিষয়ে উপর বিশেষ নজর দেয়ার কথা বলেন তিনি। বক্তব্য শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

রাজশাহী সরকারী মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আকবর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। রাজশাহী সরকারী মডেল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আমিনুল আহসান ও অর্থনীতি বিভাগের প্রভাষক হাবিুবর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নিউ গভ: ডিগ্রী কলেজের অধ্যক্ষ কালা চাঁদ শীল, রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, রাজশাহী শহীদ মামুন মাহমুদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মওলা ও বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ কামরুজ্জামানসহ অত্র স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin