সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চাবিকাঠি:ঈশা

  • প্রকাশ সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শ্রমিকদের হাতেই রয়েছে দেশেল উন্নয়নের চাবিকাঠি। কারন শ্রমিকদের হাতে ঘোরে মেশিনের চাকা। চলে যানবাহন। শ্রমিকরা বিদেশে গিয়ে গায়ের রক্ত পানি করে দেশে রেমিডেন্স পাঠায় বলে রিজার্ভ বাড়ে। এইজন্য প্রতিটি শ্রমিককে সম্মানের চোখে দেখার আহ্বান জানান তিনি। শ্রমিকদল রাজশাহী মহানগরীর অন্তর্গত কাশিয়াডাঙ্গা থানার আয়োজনে কর্মী সম্মেলনে বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা এই কথা বলেন।

তিনি বলেন, দেশের উন্নয়নের কথা ভেবে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিক দল গঠন করেছিলেন। তাঁর হাত ধরেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছিলো। তিনি বলেন, শ্রমিকরা যদি কাজ না করেন তাহলে দেশ থমকে যাবে। এজন্য শ্রমিকদের সর্বোচ্চ সম্মান দিতে হবে উল্লেখ করে শ্রমিকদের কল্যাণে কাজ করার জন্য শ্রমিক দলের নেতৃবৃন্দে ও প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, তাঁরা ১৭ বছর ধরে আন্দোলন করেছেন স্বৈরাচার সরকার পতনের জন্য। সেই আন্দোলন সফল হয়েছে স্বৈরাচার সরকার দেশ থেকে পালানোর মধ্যে দিয়ে। স্বৈরাচার সরকার পালানোর পরে যারা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন তাদেরকে বিএনপি স্বাগত জানিয়ে ছিলো। কিন্তু বর্তমান সরকার সংস্কারের নামে বিভিন্ন তালবাহানা করছে। এই কর্মী সভায় থেকে সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা অতিশীঘ্রই নির্বাচনের পথে না হাঁটলে বিএনপি আবারো আন্দোলনের পথ বেছে নেবে। তিনি আবারও আন্দোলনের জন্য প্রস্তুত থাকার থাকার জন্য নেতাকর্মীদেও আহ্বান জানান। বক্তব্য শেষে প্রধান অতিথি কাশিয়াডাঙ্গা থানা শ্রমিক দলের নবনির্বাচিত সভাপিত সুমন আলী, সিনিয়র সহ-সভাপতি আবদুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাককে ফুল দিয়ে বরণ করেন।

কর্মী সভার সভাপতি সুমন আলীর সভাপতিত্বে কর্মী সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক রাজশাহী মহানগর বিএনপি‘র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও প্রধান বক্তা সদস্য সচিব মামুনুর রশিদ মামুন।

কর্মী সভায় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তোতা। কাশিয়াডাঙ্গা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল রাজ্জাক ভুট্টু। আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সভাপতি শামসুল আলম মিলু ও সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেকসহ শ্রমিক দল রাজশাহী মহানগরের অন্যান্য নেৃতৃবন্দ এবং মহানগরের অন্তর্গত বিভিন্ন থানার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী ও বিএনপি, অঙ্গ ও সহযাগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin