সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাজশাহী যুবদল নেতা টুটুল’র সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলায় পুকুর খননকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। শুক্রবার বিকেলে নগরীর লক্ষ্মীপুর মোড়ে একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে রেজাউল করিম টুটুল বলেন, আপনারা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছেন এবং তিনিও সংবাদ মাধ্যমে জেনেছেন রাজশাহীর বাগমারা উপজেলায় পুকুর খননের ঘটনায় তাঁকে আসামি করে আদালতে মামলা হয়েছে। এই ঘটনার সাথে তাঁর নুন্যতম কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এটা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন।
তিনি বলেন, এই মামলার বাদিকেও তিনি চেনেন না। তাঁর বিশ্বাস বাদীও তাঁকে চেনেন না। তিনি ছাড়াও এই মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের অনেককেই তিনি চেনেন না বলে জানান টুটুল। এই ঘটনায় যারা জড়িত তিনিও তাদের সঠিক বিচার দাবী করেন। তাঁর দলের যদি কেউ এর সাথে জড়িত থাকে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে। এই ঘটনায় পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, আপনারা জানেন আমি বাগমারার সন্তান। ফলে স্থানীয় রাজনীতির সাথে দীর্ঘদিনের সম্পর্ক। রাজশাহী-০৪ বাগমারা আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন চাইবেন। সেই লক্ষে দীর্ঘদিন ধরে এলাকার গণমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক প্রতিপক্ষ তাঁর জনপ্রিয়তাকে নষ্ট করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ঘটনায় তিনি সম্পুর্নভাবে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে উল্লেখ করেন।

তিনি আরো উল্লেখ করেন, এই মামলায় ঘটনার যেই দিন উল্লেখ করা হয়েছে সেইদিন তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছিলে। এছাড়া এই ঘটনা নিয়ে থানায় ডায়েরি করা হয়েছিল, ইতোপূর্বে সেখানে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। মামলায় ঘটনার যে দিন উল্লেখ করা হয়েছে তারপর জেলা প্রশাসক, ইউএনও এবং থানায় অভিযোগ দায়ের করা হয় সেখানে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই । এ ঘটনায় জেলা প্রশাসক এর মাধ্যমে কয়েকটি মন্ত্রনালয়ে স্মারকলিপি দেয়া হয়েছে সেখানেও তাঁর কোন নাম উল্লেখ নেই। তাহলে হঠাৎ করে মামলায় নাম উল্লেখ করাটা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন বলে টুটুল। এই মামলায় যাদের স্বাক্ষী করা হয়েছে তারা সবাই একই পরিবারের বলেও জানান তিনি।

এই বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, তাঁর এই বিষয়টি নিয়ে তদন্ত করছেন। এলাকার লোকজনের কাছে টুটুল এর সংশ্লিষ্টতা কেউ বলেন নি। মামলার বাদির ছেলে রাশেদ খান মিলন বলেন, পুকুর খনন হয়েছে রাতের আধারে তরা টুটুলকে সেখানে দেখেনি। তবে আমাদেরকে যারা হুমকি দিয়েছে তারা তার নাম বলেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin