সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

সংস্কারের নামে নির্বাচন নিয়ে তালবাহানা বিএনপি মানবেনা: ঈশা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সংস্কার সংস্কার কওে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তালবাহানা বিএনপি মেনে নেবেনা। কারণ বিএনপি গণতান্ত্রিক একটি দর। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন। হাজার হাজার নেতাকর্মী নির্যাতিস হয়েছেন। লক্ষ লক্ষ নেতাকর্মী জেল খেটেছেন। এখনো প্রতিদিন কোন না কোন মামলায় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা কোর্টের বারান্দায় আসেন।

মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজারে বিএনপি রাজশাহী মহানগরের অন্তর্গত মতিহার থানার অধিনস্ত ৩০নং ওয়ার্ড (উত্তর-দক্ষিণ) বিএনপি’র সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং দলকে সুসংগঠিত করার লক্ষে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

তিনি দ্রুত সময়ে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের দাবী জানান। সেইসাথে আগামীতে নির্বাচন দিতে দেরী করলে আবার আন্দোলন করার জন্য নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানান তিনি। সেইসাথে নবগঠিত কমিটির নেতাকর্মীদের দলের হয়ে কাজ করারা পরামর্শ দেন প্রধান অতিথি।

সভায় সভাপতিত্ব করেন মতিহার থানা বিএনপি’র আহ্বায়ক একরাম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু এবং নির্বাহী সদস্য রফিকুল ইসলাম সদর।

মতিহার থানা বিএনপি’র সদস্য সচিব আল মামুন বাবু এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিায়া থানা (পশ্চিম) বিএনপি’র সভাপতি শামসুল ইসলাম মিলু ও সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন ও কাশিয়াডাঙ্গা বিএনপি’র সদস্য সদস্য সচিব মজিউল আহসান হিমেলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin