নিজস্ব প্রতিবেদক: নাটোরের বিসিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের একমাত্র ছেলে সৌরভ সড়ক দুর্ঘটানয় ইন্তেকাল করেছেন (ইন্না—–রাজিউন)। সৌরভ রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এর শ্যালক। সৌরভ ঢাকা থেকে নাটোর আসার পথে মোটর বাইক এ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ২৯ বছর। তিনি আট মাসের একমাত্র সন্তান, পিতা-মাতা, বোন, স্ত্রী ও আত্মীয় সজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
সৌরভ এর নামাজে জানাযা বৃহস্পতিবার প্রথমে নাটোরে এবং পরে বিকেলে দাদার বাড়ি গোপালপুর গোরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে গোপালপুর গোরস্থানে দাফন করা হয়। জানাযায় এলাকার ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতাকর্মী ও আত্মীস্বজন উপস্থিত ছিলেন।
সৌরভ এর মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছেখে হারিয়ে বাবা-মা সহ পরিবারের সবাই পালগপ্রায় হয়ে গেছে। এছাড়াও শ্যালককে এভাবে হারিয়ে আবুল কালাম আজাদও শোকে কাতর হয়ে পড়েছেন। তিনি শোকায়িত পরিবার ও নিজে যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন এবং মরহুম সৌরভ যেন কবরে শান্তিতে থাকতে পারেন সেজন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন। সেইসাথে তিনি মরহুম এর আত্মার মাগফিরাত কামনা সহ শোকায়িত পরিবারের সমবেদনা জানান।