সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

সদর দলিল লেখক কাবেরুলের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সদরের দলিল লেখক বাগমারার কাবেরুল ইসলাম সোনারুলের বিরুদ্ধে জমি জালিয়াতিসহ দখল ও চাঁদাবাজীর অভিযোগ উঠেছে। শনিবার রাজশাহী নগরীর বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহী শাখা কার্যালয়ে কাবেরুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। এ সংবাদ সম্মেলন করেছেন বাগমারার গণিপুর ইউনিয়নের বুজরুক কোলা গ্রামের হিন্দু ও মুসলিম পরিবারের ভূক্তভোগি সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, কথিত দলিল লেখক কাবেরুল ইসলাম সোনারুল একজন খুনি, ডাকাত দলের সক্রিয় সদস্য, চাঁদাবাজ, জমি জালিয়াতকারি, মিথ্যা মামলাবাজ ও জমি দখলদার। কাবেরুল ইসলাম সোনারুল ও তার তিনভাই মিনারুল ইসলাম, মাইনুল ইসলাম ও সাবেরুল ইসলাম এবং তাদের স্ত্রী ও ছেলে-মেয়ে এলাকায় জোর-জবরদখল ও সন্ত্রাসের রাজ্য কায়েম করেছে। তাদের কাজে বাধা দিলে নেমে আসে খুন, মিথ্যা মামলায় জেল-জুলুম। তাদের বিরুদ্ধে বাগমারা থানা মামলা নিতে অপারগতা প্রকাশ করে। প্রেক্ষিতে তাদের ভয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

তারা বক্তব্যে বলেন, এসব বিষয় নিয়ে স্থানীয় গণিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট মনিরুজ্জামান রঞ্জুর কাছে অভিযোগ করলেও কাবেরুল গংদের ভয়ে তিনি কোন সমাধান করেন নি। আদালত থেকে ওই জমির ভোগ দখল থেকে বিরত থাকতে বললেও তারা প্রকৃত জমির মালিকদের ভয়-ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছে। বুজরুক কোলা মৌজার জেএল নং ১০৩ এ প্রায় ৪৮ বিঘা জমির ৩০ জন মালিক রয়েছে। যার বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের হওয়ায় তারা আরো বেপরোয়া হয়ে জমি দখলে উঠে-পড়ে লেগেছে।

এরআগে প্রতিবাদ করায় ১৯৮৯ইং সালে প্রকাশ্যে দিবালোকে নাদের আলী মাস্টারকে খুন করে। এছাড়াও তাদের অপকর্মের প্রতিবাদ করায় ২০২১ ইং সালে মাধাইমুড়ি গ্রামের হাবিবুর রহমানকে হত্যা করে। মামলাটি এখনও চলমান আছে। আবার নিজেরাই কোন অঘটন ঘটিয়েও অপরের ওপর মিথ্যা মামলায় জড়িয়ে দেয়। যার কারণে মামলা-হামলা ও প্রাণনাশের ভয়ে সবসময় আতঙ্কে থাকে এলাকাবাসি।

বর্তমানে প্রাণনাশের হুমকি ও হয়রানির শিকার হচ্ছে ভূক্তভোগিরা। এমতবস্থায় এসব সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে সাংবাদিকদের মাধ্যমে প্রধান উপদেষ্টাসহ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সু-দৃষ্টি কামনা করেছেন। পাশাপাশি তারা দখলদার মুক্ত জমিপ্রাপ্ত হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন-তার সহযোগিতা চেয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানিক সরকার, অখিল সরকার, রতন প্রামানিক, মান্নান শেখ, আইয়ুব আলী ও আবু বাক্কার প্রমুখ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin