নিজস্ব প্রতিবেদক: ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ৫৫দিন পর মুক্তি পেয়েছেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম। তাঁর সাথে ছিলেন ছাত্র নেতা মেহেদী ও ইমন। তারা রাজশাহীতে আসলে রাজশাহী জেলা বিএনপি ও যুবদলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সমেয় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি রাজশাহী জেলার আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার। জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, রায়হানুল আলম রায়হান, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল সরকার ডিকোসহ অন্যান্য নেতাকর্মী।
উল্লেখ্য ১০ ডিসেম্বর ঢাকা গণ সমাবেশে যাওয়ার সময় পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পাশ থেকে তাদের পুলিশ আটক করে। তারা দীর্ঘদিন আটক থাকার পর সোমবার মুক্তি পান।