নিজস্ব প্রতিবেদক: আগামী কাল সারাদেশের ন্যায় রাজশাহী জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রচারণার শেষ মূহুর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেন সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আখতার। তিনি তাঁর মোটরসাইকেল প্রতীক নিয়ে শনিবার পুঠিয়া ও দূর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোটারদের সাথে মত বিনিময় করেন এবং জেলার উন্নয়নে এবং জেলা পরিষদের সকল সম্পদ রক্ষা এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের উন্নয়ন ও ইউনিয়ন ও পৌরসভা সমুহের উন্নয়নে মোটর সাইকেল প্রতিকে ভোট প্রদান করে তাঁকে নির্বাচিত করার অনুরোধ করেন তিনি।
তিনি আরো বলেন, যোগ্যতা ও কোন প্রার্থীর জনগণের সাথে সম্পৃক্ততা রয়েছে এবং জনপ্রতিনিধি হিসেবে কে জনগণের সেবা করে গেছেন তা দেখে মূল্যবান ভোট প্রদান করার জন্য ভোটারদের অনুরোধ করেন। সেইসাথে যে প্রার্থী নির্বাচিত হওয়ার পরে সুখে দুঃখে পাশে থাকবেন তাঁকে ভোট প্রদান করে সেবা করার সুযোগ প্রদানের দাবী জানান তিনি। তিনি বিজয়ী হলে ভোটারদের সম্মান ধরে রাখবেন এবং কারো মাথা নত হতে তিনি দেবেননা বলে প্রতিশ্রুতি দেন তিনি।
আখতার বলেন, সকল ভয় ভীতির উর্দ্ধে থেকে উন্নয়নের স্বার্থে বিবেককে প্রশ্ন করে ভোট প্রদান করতে হবে। যারা কলো টাকার ব্যবহার এবং পেশিশক্তি ব্যবহার করে ভীত সন্ত্রস্ত করছে। ভোট ছিনিয়ে নেয়ার হুমকি দিচ্ছে। তাদের বয়কট করার আহ্বান জানান তিনি। নির্বাচন নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। গুজবে কান না দিয়ে সকল ভোটারদের যথাসময়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহবান জানান আখতার।
এছাড়াও তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ভোটারদের ভোটাধিকার কেড়ে নিতে চাইলে, তা সকলকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। ভোটের দিন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। ভোটাররা মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুজ্জামান আখতারের প্রতি অকুন্ঠ সমর্থন জানান এবং মোটরসাইকেল প্রতীকের ভোট প্রদান করে জয়যুক্ত করার প্রতিশ্রুতি প্রদান করেন তারা।