নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে মঙ্গলবার বিকেলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে রাজশাহী জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল ও আসাদুজ্জামান জনি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র দলের যুগ্ম আহ্বায়ক আরফিন কনক। আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দল বিভিন্ন থানা, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।