বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

  • প্রকাশ সময় বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ ও এইচ.এস.সি ২০২২ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় কলেজ হতে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, নারীদের শিক্ষিত করার জন্যে, তাদের কর্মমূখর করার জন্যে যাবতীয় যত পদক্ষেপ আছে, প্রথমবার থেকেই সব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ার যাত্রা শুরু করেন মাননীয় প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশে সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান। আগামী ২০৪১ সালের অন্যতম ধনী দেশে পরিণত হবে বাংলাদেশ।

হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ.এন.এম মঈনুল ইসলাম, বরেন্দ্র বিশ^দ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীন। আরো উপস্থিত ছিলেন রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, প্যানেল মেয়র -৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসনাত ও হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তাজবুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin