সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

৩নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণা ও লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১দফা জনগণকে অহিতকরণের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা করা হয়। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর ৩নং ওয়ার্ডে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান এর উদ্যোগে দাসপুকুর থেকে শুরু করে অত্র ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রদানের জন্য প্রচারণা করা হয়।

কার্যক্রম শুরুর পূর্বে বক্তব্যে নাজির হাসান বলেন, আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন অনেক গুরত্বপূর্ন। বিগত পতিত আওয়ামীলীগ সরকারের প্রধান খুনি শেখ হাসিনা ভোট ব্যাবস্থা সমুলে ধ্বংস করে গেছে। বাংলাদেশে গণতন্ত্র বলতে আর কিছু নেই। এই গণতন্ত্রের ধারা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি দীর্ঘ আটারো বছর ধরে আন্দোলন করে আসছে। সে আন্দোলন এখনো শেষ হয়নি। ভোটের মাধ্যমে গণতান্ত্রিক ধারা যেদিন প্রতিষ্ঠা হবে সেদিনই এর শেষ হবে বলে উল্লেখ করেন তিনি। এজন্য আগামী নির্বাচনে কোন প্রকার ভূল না করে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

এসময়ে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপি’র সদস্য টুটুল হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি জইদুদ্দিন মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, মহানগর যুবদলের সদস্য সিয়ন, রাজপাড়া থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান সোহাগ ও ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈবুর রহমানসহ যুবদল বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin