নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১দফা জনগণকে অহিতকরণের লক্ষ্য ৩নং ওয়ার্ড বিএনপি’র উদ্যেগে গণসংযোগ করা হয়। নগরীর ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সালমগীর হোসেন ও সাধারণ সম্পাদক শামিম হোসেন স্বপনের নেতৃত্বে শুক্রবার বিকেল ৫টায় অত্র ওয়ার্ডের দাশপুকুর বাইপাশ মোড় থেকে, দাশপুকুর ও বহরুমপুর প্রাইমারী স্কুল এলাকার বাড়ী,বাড়ী গিয়ে ৩১দফার লিফলেট বিতরণ করেন ওয়ার্ড বিএনপির নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক রাজা, আশরাফ আলী, জামু ও বাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল ক্বালাম আজাদ কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদ আলী, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক সৈয়দ রাশেল নান্টু, রাজন আলী, ছাত্রবিষয়ক সহ-সম্পাদক তানভির হোসেন ফিরোজ, সহ-প্রচার সম্পাদক মশিউর রহমান রিদয়, সহ-ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক খোকন আলী, আলী,কামাল হোসেন, সদস্য মোহম্মদ আলী ও শাহাদৎ হোসেন।
আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা, মহানগর কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ফিরোজ, স্বেচ্ছাসেবক দল রাজপাড়া থানার যুগ্ম-আহ্বায়ক শেখ ওয়াসিম আলী, মহানগর যুবদলের সদস্য নীরব খাঁন তারেক ও স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ রানা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপি নেতা কর্মীরা ৩১দফা বিতরণের সাথে সাথে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে স্লোগান দেন।
এ সময়ে অত্র ওয়ার্ড বিএনপি’র সভাপতি সালমগীর হোসেন বলেন, আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের প্রচারণা শুরু হয়েছে। পতিত স্বৈরাচার সরকার এদেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, লুটপাট করে বিদেশে পাচার করেছে। বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর ৩১দফা আলোকে গড়তে হবে। এজন্য জনগণকে ৩১দফার মাধ্যমে উদ্বুদ্ধ করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন তিনি।