সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করা হবে-মিলন

  • প্রকাশ সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশ্হাী মহনাগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন,“ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট। এদিনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলার ২৩টি পয়েন্টে ‘ছাত্র-জনতার বিজয় মিছিল’ আয়োজন করা হবে। এরই ধারাবাহিকতায় পবা উপজেলার প্রতিটি পয়েন্টে আগামী ৫ আগস্ট বিজয় মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় নগরীর বিসিক এলাকায় মিলনের নিজ কার্যালয়ে নওহাটা পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আগামী ৫ আগস্ট বিজয় মিছিল কর্মসূচির প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,“শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে এই সরকারের পতন করা হয়েছে। তাই জনগণের রোষানলে সরকার টিকবে না এই বার্তাও দিতে চাই। আজকের এই প্রস্তুতিমূলক সভা হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান, যে দিনটি আমাদের সংগ্রামী ইতিহাসে একটি সাহসী পদক্ষেপের প্রতীক, সেই দিনটিকে স্মরণ করে আগামী ৫ আগস্ট আমরা বিজয় মিছিলের আয়োজন করেছি বলে তিনি উল্লেখ করেন। এটা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়। এটা হচ্ছে একটি বার্তা, যে বার্তা অতীতের দুঃশাসনকে উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জাতি প্রস্তুত।

বিএনপি দলের সকল স্তরের নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য, ছাত্রসমাজ এবং সাধারণ জনগণকে এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রমাণ করবে, এই দেশের মালিক জনগণ এবং জনগণের রায় উপেক্ষা করে কেউ বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। তিনি এই বিজয় মিছিল কর্মসূচিকে সফল করতে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।

প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক। নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সদস্য মর্তুজা আলী, সাবেক সদস্য শরিফুর রহমান শরীফ, এমদাদুল হক এমদাদ, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মনিরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক সুজন মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন, সদস্য সচিব গোলাম রাব্বানী, পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা ও বরেন্দ্র ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী আকাশসহ নওহাটা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin