সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

অচল দেশকে সচল করতে বিএনপি’র এই ৩১দফা: মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে দল ছিলো একটা। আর ঐ দলের ভোটার ছিলেন একজন। এটা করে দেশকে একেবারে সাগরের অতল গহব্বরে ফেলে দিয়েছিলো পতিত সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতিতে তার বাবা শেখ মুজিবুর রহমান দেশে বাকশাল কায়েম করে একনায়কতন্ত্র কায়েম করেছিলেন। সেই বাকশাল থেকে দেশকে বাঁচাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ¦ঠা করেন। দেশর উন্নয়নের জন্য ১৯দফা প্রদান করেন।

সেই ১৯দফা এখন সারা বিশ্বে কাজ করছে বলে শুক্রবার বিকেলে পবার পশ্চিম হরিপুর মাঠে পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উন্নয়নের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি বলেন, দেশ আবারও সেই অবস্থায় চলে গেছে। রাষ্ট্রের সকলযন্ত্র অচল হয়ে পড়েছে। সবখানে দুর্নীতি, স্বজনপ্রীতি ও একনায়কতন্ত্র কায়েম হয়েছে। মানুষ তার সব ধরনের অধিকার হারিয়েছে। এ নিয়ে বিএনপি দীর্ঘ সতের বছর আন্দোলন সংগ্রাম করে আসছে। এখনো সে আন্দোলন শেষ হয়নি। কারন এখনো দেশে নির্বাচিত সরকার আসেনি। তিনি বলেন, পূর্বের সব কিছুই চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, বর্তমানে অচল দেশকে সচল করতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ৩১ দফা প্রদান করেছেন। এটা বাস্তবায়িত হলে আর কোন প্রকার সংস্কারের প্রয়োজন নাই। এজন্য সংস্কার সংস্কার না এবং গণতন্ত্র বিরোধী দলের কথায় নির্বাচন নিয়ে তালবাহানা না করে আগামী ফেব্রুয়ারী মাসের মধ্যেই নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, দেশকে নিয়ে ছিনিবিনি খেলার শত শত ছাত্র-জনতা প্রাণ দেয়নি। হাজার হাজার লোক আহত ও পঙ্গু হয়নি। বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতিত হয়নি, খুন, গুম ও মামলার স্বীকার হয়নি। সব কিছুকে মূল্য দিয়ে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার জন্য আহ্বান জানান তিনি। সেইসাথে নয়া সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পবা শাখার আহ্বায়ক মামুন আক্তারুজ্জামান এর সভাপতিত্বে এবং হড়্রগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রহমাতুল্লাহ মিঠু ও যুগ্ম আহ্বায়ক রুবেল ইসলাম এর সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম মাস্টার, মহানগর বিএনপির ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব বাদশা মিয়া, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম, বিএনপি নেতা রমজান আলী, হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন ও সদস্য সচিব শাহীন রেজা সান্নান।

আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সাহেব জাদা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আলহাজ¦ বকুল হোসেন, নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin